নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১২ , ০৭:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, মুজিববর্ষ উদযাপনের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ জুলাই দেশব্যাপী এক কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করবেন। রবিবার (১২ জুলাই) আয়োজিত এক অনলাইন সভায় তিনি এ কথা জানান।
১৬ জুলাই প্রধানমন্ত্রী বেলা ১১টায় গণভবনে একটি তেঁতুল ও একটি ছাতিয়ান গাছের চারা রোপণ করার মাধ্যমে এ কার্যমের উদ্বোধন করবেন।
মন্ত্রী বলেন, জাতির পিতা এদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিববর্ষে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের এ কর্মসূচিতে পঞ্চাশ শতাংশের বেশি থাকবে ফলজ গাছ। এ মহতী কর্মসূচি সফল করার জন্য সংসদ সদস্যসহ দেশের সকল পর্যায়ের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করি।
প্রতিটি গাছ রোপণের পর নিয়মিত খোঁজখবর রাখা এবং যথাযথভাবে রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. মো. বিল্লাল হোসেন এর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত সচিব আহমদ শামীম আল রাজী ও মো. মিজানুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আহসানুল জব্বার, জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহমদ, বন গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান এবং ন্যাশনাল হারবেরিয়ামের পরিচালক পরিমল সিংহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.