‘সমালোচনা ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১২ , ০৪:৫৬ পিএম

‘সমালোচনা ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি’ ছবি: সিটিজেন নিউজ

বিএনপি সমালোচনা ছাড়া করোনা কালে দেশের মানুষকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (১২ জুলাই)  তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

জনগণের জীবন-জীবিকার উপর সরকারের কোন দায়িত্ব নেই বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন,জীবন ও জীবিকার চাকা সচল  রাখতে শেখ হাসিনা সরকার যখন নানামুখী সিদ্ধান্ত নিয়েছিলো তখন বিএনপি সমালোচনা করেছিলেন কেন।

তিনি বলেন,লকডাউনের জন্য চাপ তৈরি করে মির্জা ফখরুল সাহেব এখন জনগণের জীবিকার কথা বলছেন।

বিএনপির সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র এবং ডাবল স্ট্যান্ডার্ড ইতিমধ্যেই জনগণের কাছে পরিস্কার হয়ে গেছে বলেও মত প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সরকারের অবহেলা আর অজ্ঞতার জন্য নাকি পরিস্থিতি খারাপ হয়েছে বিএনপি নেতাদের এমন জ্ঞানহীন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন,করোনা মহামারীতে বিশ্বের কোন দেশ বিদ্যমান সুবিধা দিয়ে সফলতা পেয়েছে।

তিনি আরও বলেন,সরকার সর্বোচ্চ চেষ্টা করে জনগণকে সাথে নিয়ে সংকট মোকাবিলা করে চলেছেন। 

ওবায়দুল কাদের বলেন, রাস্তায় রাস্তায় মানুষ মরে পড়ে থাকেনি,আর সেটি হয়নি বলেই বিএনপির গাত্রদাহ হচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সাম্প্রতিক করোনা পরীক্ষায় ২টি প্রতিষ্ঠানের প্রতারণা মানুষকে বিস্মিত করেছে । এ প্রতিষ্ঠানগুলোতে দ্রুততার সাথে তদন্ত পূর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকার কোন অন্যায়কারীকে ছাড় দেয়নি ভবিষ্যতেও দিবে না। আসন্ন কোরবানির ঈদে পশুরহাট এবং মানুষের ঈদযাত্রা করোনা সংক্রমণের মাত্রাকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে যেতে পারে। করেনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কয়েকটি জেলায় পশুরহাট না বসানোর পরামর্শ দিয়েছে।

তিনি বলেন,এ পরিস্থিতিতে পরামর্শ খুবই ব্যবহারিক এবং বাস্তবায়ন সম্ভব হলে ভাল ফলাফল বয়ে আনবে নিঃসন্দেহে। 

ওবায়দুল কাদের বলেন যত্রতত্র পশুরহাট বসানো যাবে না।সড়ক মহাসড়কের উপর কিংবা পাশে অনুমতি দেয়া যাবে না।কেনাবেচায় কঠোর ভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।