নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১২ , ০৪:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দুবাইয়ে নারী পাচারকারী চক্রের গডফাদার আজম খানকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বেশী টাকা বেতনের লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে প্রায় সহস্রাধিক কমবয়সী সুন্দরী নারীদের আজম খান ও তার সহযোগী আনোয়ার হোসেন ময়না এবং আলামিন হোসেন ডায়মন্ড দুবাই পাচার করতো।
রবিবার সকালে, রাজধানীর মালিবাগে সিআইডি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থাটির ডিআইজ ইমতিয়াজ আহমেদ এসব তথ্য জানান।
তিনি আরও জানান, এসব তরুণীদের হোটেল, ড্যান্স বার ও ক্লাবে জোর করে দেহ ব্যবসা কারানোরও তথ্য প্রমান পেয়েছে সিআইডি। এ বিষয়ে রাজধানীর লালবাগ থানায় মামালা দায়ের করা হয়েছে।
গ্রেফতার আজম খানের দুবাইয়ে ৪টি বিলাসবহুল হোটেল রয়েছে। এসব দেখিয়ে তিনি দীর্ঘ ৮ বছর ধরে এই কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গ্রেফতার অন্যরা হলেন ময়না ও মো. আলামিন হোসেন ওরফে ডায়মন্ড।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.