স্বপরিবারে করোনায় আক্রান্ত চবি উপাচার্য

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-১২ , ১০:০৪ এএম

স্বপরিবারে করোনায় আক্রান্ত চবি উপাচার্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার

স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার।

শনিবার (১১ জুলাই) রাতে ভিসি গণমাধ্যমকে জানিয়েছেন, তার মেয়েসহ পরিবারের সাত সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত সাতজনের মধ্যে ভিসির নাতি-নাতনি ও তার বাসভবনের কর্মচারীরা রয়েছেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যায় তিনিসহ তার পরিবারের সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি ও পরিবারের আক্রান্ত সদস্যরা চট্টগ্রামের বাসায় রয়েছেন। তাদের সবার শারীরিক অবস্থা ভালো। ভিসি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।