লোহাগাড়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ ৪জন আটক

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০৭:২২ পিএম

লোহাগাড়ায় ১৮ লাখ টাকার ইয়াবাসহ ৪জন আটক ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ৪জনকে আটক করে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহণে নিয়োজিত একটি পিক-আপ জব্দ করা হয়।

আটককৃতরা হল-মো. রমজান ওরফে বাবু(২০), নাজিম উল্লাহ (২৬),রাজেশ শীল (৪২) ও মো. হাছান আলী (৩৫)।

পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী মিনি পিক-আপ ট্রাকে তল্লাশী চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।