নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০৪:৫১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরওয়ার ওরফে বাবলা এখন নগর যুবদলের বায়েজিদ বোস্তামী থানার সিনিয়র সহ-সভাপতি পদে। কারাগারে থাকা শিবিরের এই সন্ত্রাসীর নি:শর্ত মুক্তি চেয়ে সম্প্রতি ফেসবুকে পোস্টার ছাপিয়ে এমন প্রচারণা চালানো হচ্ছে। একইসাথে ওই পোস্টারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক আসলাম চৌধুরীরও মিথ্যা মামলা প্রত্যাহার চাওয়া হয়।
জানা যায়, রাজ খান নামে আরেক শিবির সন্ত্রাসী তার ফেসবুকে সম্প্রতি একটি পোস্টে তাদের নি:শর্ত মুক্তি চেয়ে পোস্টারটি আপলোড করে। সেখানে শিবির ক্যাডার সরওয়ার ও বিএনপির আসলাম চৌধুরীর ছবি ও পদ-পদবী উল্লেখ করে মুক্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে বায়েজিদ থানা যুবদলের আহবায়ক কমিটির অরূপ বড়ুয়া সিটিজেন নিউজকে বলেন, সরওয়ার জামাত-শিবিরের রাজনীতি করে। সে বিএনপি বা যুবদলের রাজনীতিতে থাকার কোনও প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, যুবদলের বায়েজিদ থানা কমিটিতে সরওয়ার নামে কেউ নেই।
সূত্র জানায়, রাজ খান নামে যিনি ফেজবুকে এমন পোস্টার আপলোড দিয়ে তাদের মুক্তি চেয়েছেন তিনি শিবিরের বায়েজিদ থানা এলাকার স্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় গ্রেফতারী পরোয়ানাসহ রয়েছে একাধিক চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ।
নাম প্রকাশ না করার শর্তে সিটিজেন নিউজকে একজন জানায়, রাজ খান নামে যিনি ফেজবুকে এসব প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি শিবির ক্যাডার রাজন। বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকার জানে আলমের ছেলে। রাজনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, প্রায় ছয় মাস আগে রাজন দুবাই পালিয়ে গেছে। রাজনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রসহ কয়েকটি মামলায় নিয়মিত আদালতে হাজিরা না দেয়ার কারণে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহ সিটিজেন নিউজকে বলেন, এই নামে অতীত বা বর্তমানে যুবদলের বায়েজিদ থানা কমিটিতে কেউ নেই। এসব অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, শিবির ক্যাডার সরওয়ারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীতে প্রায় ১৮ টি মামলা রয়েছে। দীর্ঘদিন কারাভোগের পর পালিয়ে কাতার চলে গেলেও চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বায়েজিদ বোস্তামী থানার একটি টিম ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করে। এর আগে সরওয়ার কাতারে একটি মামলায় কারাভোগ শেষে দেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.