নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১১ , ০১:২২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগ্রামী নেতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার (১১ জুলাই) সকাল ১১টায় বনানী কবরস্থানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে পুলিশ বাহিনীর জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থেকে যাওয়ার পরও বাহিনীর যেকোনো সমস্যায় আসতেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন একজন সংগ্রামী নেতা। তিনি সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি আওয়ামী লীগকে সংগঠিত করতে বিভিন্ন ভূমিকা রেখেছেন। আমরা তাকে হারিয়ে শোকাহত।
সাহারা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরে তাকে উন্নত চিকিসার জন্য গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে থাইল্যান্ডের বাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহারা খাতুন শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে তার মরদেহ দেশে আনা হয়। শনিবার (১১ জুলাই) সকাল ১১টা ১০মিনিটে বনানী কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাহারা খাতুনের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.