নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ০১:০৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে সেই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
শনিবার (১১ জুলাই)পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী গণমাধ্যমকে জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের আরও কয়েকদিন কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগের বাতাস ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
তিনি বলেন, সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.