নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ১২:০০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত আড়াইটার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নিহত আকরাম একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের গ্রামের আবদুল গফুর’র ছেলে।
পুলিশের দাবি, নিহত আকরাম প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণ মামলার প্রধান আসামি।
বিষয়টি নিশ্চিত তরে সেনবাগ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী গণধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক আকরামকে গ্রেফতার করতে তিনি সঙ্গীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালায়। এ সময় পুলিশ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছলে আকরাম ও তার সহযোগীরা অতর্কিত ভাবে পুলিশের ওপর গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আকরামের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরামকে উদ্ধার করে। পরে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যরা সেনবাগ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ বর্তমানে নোয়খালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.