চান্দগাঁওয়ে কচু চাষের আড়ালে গাঁজার চাষ; গ্রেফতার ২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ১১:৪০ এএম

চান্দগাঁওয়ে কচু চাষের আড়ালে গাঁজার চাষ; গ্রেফতার ২ ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ২জনকে গ্রেফতার করে। শুক্রবার (১০ জুলাই) রাতে নগরীর শমসের পাড়া ডেন্টাল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশের একটি অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলো- মো. মিঠুল মিয়া (৩৫) ও মো. রামু মিয়া (৫৫)। তারা সম্পর্কে বাবা ছেলে বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কচু চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কাউছার হামিদ সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন শমসের পাড়া ডেন্টাল কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ ২জনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে কচু চাষের আড়ালে গাঁজার চাষ করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা