সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-১১ , ১০:১৩ এএম

সাহারা খাতুনের প্রথম জানাজা অনুষ্ঠিত ছবি: সিটিজেন নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর পর সকাল ১১টায় বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে গত  শুক্রবার (১০ জুলাই)রাত ১ টা ৫০ মিনিটে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট তার মরদেহ ঢাকায় আনা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ'তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।