হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-১১ , ১০:০২ এএম
ছবি: সিটিজেন নিউজ
হাটহাজারীতে ব্যাটারি চালিত অটোরিক্সার চাপায় মোঃ আকাইত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুমানমর্দন কুমারীকুল রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত আকাইত গুমানমর্দন ইউনিয়ন ১নং ওয়ার্ডের কুমারীকুল এলাকার আব্দুস সোবহান চৌধুরী বাড়ির হারুনের পুত্র। সে স্থানীয় স্থানীয় এক মাদরাসার ১ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে তার বাবার ডেকোরেশন দোকানে যাওয়ার সময় এক ব্যাটারি চালিত অটো রিক্সা তাকে সজোরে ধাক্কা দিলো শিশুটি ঘটনাস্থলেই প্রাণ হারায়।
তবে এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানান এস আই আনিস আল মাহমুদ। রাত ৯টার দিকে শিশুটির নামাজে জানাযা সম্পন্ন হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.