নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৯ , ০৬:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবাসহ ২জনকে আটক করে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে ঈদগাঁহ কাচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযা্ন চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ।এ সময় মাদক পরিবহণে নিয়োজিত একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলো- মো.শরীফ(২৪) এবং মো. তসির (৫০)।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঈদগাঁহ কাচা রাস্তা মোড় সংলগ্ন এলাকায় অভিযা্ন চালিয়ে ৫০০০ ইয়াবা ও ১টি পিকআপসহ ২ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ইয়াবা ব্যবসায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.