রিজেন্টের সাহেদের প্রধান সহযোগী গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৯ , ০১:৩২ পিএম

রিজেন্টের সাহেদের প্রধান সহযোগী গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

রিজেন্ট হাসপাতালের অনিয়ম ও প্রতারণার ঘটনায় হাসপাতালটির চেয়ারম্যান সাহেদের প্রধান সহযোগী তারেক শিবলীকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল সারওয়ার।

এদিকে নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র‌্যাব।

পরে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে এক নম্বর আসামি করে ১৭ জনের নামে মামলা করা হয়। সাহেদসহ নয় জন পলাতক রয়েছেন।