র‌্যাবের নতুন মুখপাত্র হলেন আশিক বিল্লাহ

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৮ , ০৯:০০ পিএম

র‌্যাবের নতুন মুখপাত্র হলেন আশিক বিল্লাহ ছবি: সিটিজেন নিউজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক হিসেবে লে. কর্নেল আশিক বিল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন।বুধবার (৮ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এর মাধ্যমে তিনি লে. কর্নেল সারওয়ার বিন কাশেমের স্থলাভিষিক্ত হলেন। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেধাবী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিতি সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পান। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা) পেয়েছেন। এছাড়া গত বছরের ১৮ সেপ্টেম্বর থেকে ক্যাসিনো অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেন র‌্যাবের এই কর্মকর্তা।

এছাড়া আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্বে আসছেন লে. কর্নেল আশিক বিল্লাহ। গতবছরের ৩ ফেব্রুয়ারি তিনি র‌্যাব-২ এর অধিনায়কের দায়িত্ব পান। ক্যাসিনো অভিযান এছাড়াও মোহাম্মদপুর, ধানমন্ডির কিশোর গ্যাংয়ের আধিপাত্য বন্ধে ব্যাপক ভূমিকা রেখেছেন র‌্যাবের এই কর্মকর্তা।