নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৮ , ০৪:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের মহানগরীর ডবলমুরিং থানাধীন এলাকায় অভিযান চালিয়ে জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা (বন্দর) পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী মার্কেট গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম শাহ আলম (৬৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা মন্দবাগ এলাকার আলফু মিয়ার ছেলে। তিনি চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন চৌমুহনী সুলতান কলোনিতে থাকেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বলেন, ডবলমুরিং থানাধীন চৌমুহনী কর্ণফুলী মার্কেট গেইটের সামনে থেকে শাহ আলম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার নোট ১০০টি এবং ৫শ’ টাকার নোট ৯৪টি মিলিয়ে মোট ১ লাখ ৪৭ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.