চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন!

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৮ , ০৪:০২ পিএম

চট্টগ্রামে ছেলের হাতে বাবা খুন! ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের চন্দনাইশে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়মা কেশুয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে নঈম উদ্দীনকে (২২)আটক করেছে পুলিশ।

নিহত পিতার নাম কামাল উদ্দিন (৫৫)। তিনি বরমা কেশুয়া পূর্বপাড়ার বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ছেলে নঈম উদ্দীনের ছুরিকাঘাতে বাবা কামাল উদ্দিন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। পরিবার ও স্থানীয়রা ছেলেটি মানসিক ভারসাম্যহীন দাবি করলেও তবে এখনও ছেলেটির মানসিক ভারসাম্যহীন হওয়ার কোন কাগজপত্র দেখাতে পারেননি পরিবার। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।