নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ০৫:০২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাক থেকে পড়ে মো. রনি (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সারিকাইত ইউনিয়নে রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি উপজেলার সারিকাইত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরাজ কোম্পানির বাড়ির নোয়াব সেরাংয়ের তৃতীয় ছেলে।সে ট্রাকের হেলপারের কাজ করত বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, সোমবার রাত আনুমানিক ৯টায় উপজেলার সারিকাইতের পুইল্লার পুকুর সংলগ্ন দেলোয়ার খা সড়কে চলার সময় রনি ট্রাক থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির জানান, ট্রাক থেকে পড়ে নিহত রনির লাশ তার বাড়িতে আনা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.