কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৭ , ০২:৩৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি অভিযানিক দল। এ সময় মাদক পরিবহণে নিয়োজিত একটি সিএনজি গাড়ী জব্দ করা হয়।
আটককৃতরা হলো- টেকনাফ ডেইল পাড়ার বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র সাইফুল ইসলাম (১৯) এবং ছোট হাবির পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের পুত্র মোঃ হাফেজ (২০)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ২জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি টাকা প্রায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদক ও সিএনজি সহ ধৃত মাদক কারবারীদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.