নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১২:১৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মো. নুরুল আফসার (২৭) নামে একজনকে আটক করে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে আটক র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল। এ সময় মাদক বহণে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
আটক মো. নুরুল আফসার কক্সবাজার জেলার চকরিয়া ফাসিয়াখালী নতুন পাহাড় এলাকার মো. বাহাদুর আলমের ছেলে।
র্যাবের দাবি, নুরুল আফসার একজন মাদক ব্যবসায়ী।চকরিয়া থেকে ট্রাকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে আসছিল নুরুল আফসার। চট্টগ্রামে এসব ইয়াবা আরেকজনের কাছে বিক্রির কথা ছিল তার।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মো. নুরুল আফসার (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি বলেন, পরে তার কাছ থেকে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১কোটি টাকা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.