বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১১:৫৮ এএম

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: ইন্টারনেট

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন এলাকায় বাসের ধাক্কায় খোরশেদ আলম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে নগরের কালামিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুর এলাকার মৃত অজি আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার এসআই রুপম কুমার মল্লিক গণমাধ্যমকে বলেন, নগরে চলাচল করা একটি মিনি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ঘটনায় জড়িত মিনি বাস বা বাসের চালককে আটক করা যায়নি। ঘটনার পরপর মিনি বাসটি পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।