নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১১:৫৩ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে পুড়েছে ৩টি বসত ঘর।সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া খিল মোগল কাজী বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনায় ৬ পরিবারের ৩ টি বসতঘর একেবারেই পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে প্রায় ১০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আবু বক্কর সিদ্দিক বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এক ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.