নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১১:৪২ এএম
ছবি: ইন্টারনেট
মিরসরাই থানাধীন এলাকায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১শ লিটার চোলায় মদসহ ২জনকে আটক করে। সোমবার (৬ জুলাই) রাতে গড়িয়াইস এলাকা ও মিঠাছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জসিম উদ্দীন (৩৫)ও নুর হোসেন বাসেককে (৩৬)।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী। আটককৃতদের মধ্যে জসিম উদ্দীনের বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার পুলিশ উপ-পরিদর্শক (এস,আই) মহিউদ্দিন মাসুম সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানাধীন গড়িয়াইস এলাকার জসিম উদ্দীনকে (৩৫)৭০ লিটার ও মিঠাছড়া এলাকা হইতে নুর হোসেন বাসেককে (৩৬) ৩০ লিটার দেশী মদসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.