নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১১:১২ এএম
ছবি: ইন্টারনেট
চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৫হাজার ইয়াবাসহ ২জনকে আটক করে। সোমবার রাতে ডাবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মো. ইসমাইল হোসেন (২৭) ও মো. সোহেল মিয়া (৩০)। এর মধ্যে ইসমাইল হোসেন মুন্সিগঞ্জ ও সোহেল মিয়া কুমিল্লার বাসিন্দা।
পুলিশের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে অভিযান পরিচালনাকারী গোয়েন্দা টিম।
তিনি আরও বলেন, আটককৃতরা গত রোববার ৫ জুন রাতে নগরীর বহদ্দারহাট থেকে ইয়াবা ক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারের উখিয়ায় যায়। সেখান থেকে একটি ট্রাকে করে লুকিয়ে ৫ হাজার পিস ইয়াবা নিয়ে সোমবার ৬ জুলাই ফের নগরীতে প্রবেশ করে। আটককৃত ২ জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.