কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৭ , ১০:৪২ এএম
কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকায় র্যাব অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবানিয়ে রোহিঙ্গাসহ ২জনকে আটক করে। সোমবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ানের (র্যাব-১৫) একটি অভিযানিক দল।
আটককৃতরা হলো- বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র আহমদ আলী (৩৭) এবং কুতুপালং ২ নাম্বার ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র নুরুল আমিন(৩৯)।
র্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা সহ দুইজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫।আটক দুজনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা অপরজন রোহিঙ্গা শরণার্থী।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রায়। তাদের টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.