নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৭ , ১০:১৯ এএম
ছবি: ইন্টারনেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি ও দুবাইয়ের ফ্লাইট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১১ দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আবুধাবী ও দুবাইয়ে ফ্লাইট স্থগিতের ব্যাপারে বিমানের পক্ষ থেকে ইতোমধ্যে ব্যাখা দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সিভিল এভিয়েশন ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত দুবাইয়ে এবং ৭ জুলাই থেকে একইসময় পর্যন্ত আবুধাবিতে বিমানের ফ্লাইট পরিচালনার জন্য সাময়িকভাবে সিদ্ধান্ত প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে বিমানের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল।
আরও জানানো হয়, দুবাইয়ে যাওয়ার জন্য যেসব যাত্রী সোমবার থেকে ১৬ জুলাই পর্যন্ত বুকিং দিয়েছেন,তাদেরকে বিমানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় ‘পরিবহনের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসএমএস ও টেলিফোনের মাধ্যমে সংশ্লিষ্ট যাত্রীদের জানানো হবে।
এ দিকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ দেশের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১১টি দেশের ইন্টারন্যশনাল কমার্শিয়াল ফ্লাইট (যাত্রী পরিবহন ফ্লাইট) আবতরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগ) গ্রুপ ক্যাপ্টেন এম জিয়াউল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে ১১টি দেশের বাণিজ্যিক ফ্লাইট অবতরণে নিষেধাজ্ঞার কারণ হিসেবে করোনা ভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব এড়ানোর উল্লেখ রয়েছে। তবে, এসব দেশ থেকে কার্গোবিমান, বিশেষ ফ্লাইট ও এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করতে পারবে বলেও এতে উল্লেখ রয়েছে।
জানা যায়, বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালদ্বীপ, নেপাল, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর, থাইল্যান্ডের আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিবহনের (কমার্শিয়াল প্যাসেঞ্জার ফ্লাইট) ফ্লাইট বাংলাদেশের কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারবে না।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.