খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৭ , ০৯:৩১ এএম
ছবি: সিটিজেন নিউজ
এবার করোনায় আক্রন্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি।
সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্র জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি চিকিৎসা নিচ্ছেন। সুমির শারীরিক অবস্থা ভাল।
এর আগে গত ২০ জুন চিকিৎসকেরা জানায় মাশরাফির শরীরে করোনা বাসা বেঁধেছে। ঘরে বসে করোনা থেকে মুক্ত হওয়ার জন্য ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ।
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার ২ দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.