নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৭ , ০৯:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
বান্দরবান সদর উপজেলায় দুই সন্ত্রাসী দলের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার।
নিহতরা হলেন– রতন তঞ্চঙ্গা, প্রজিত চাকমা, ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা, দিপেন ত্রিপুরা।
অন্যদিকে গুলিবিদ্ধ দুজন হলেন- খাগড়াছড়ির বাসিন্দার নিং চাকমা (৪২) ও বিদ্যুৎ ত্রিপুরা (৩৩)। হতাহতরা সবাই জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের সদস্য।
বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, সশস্ত্র সন্ত্রাসী দুগ্রুপের সংঘর্ষে ছয়জন মারা গেছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। তবে সন্ত্রাসী গোষ্ঠী কারা বিষয়টি তদন্ত না করে বলা ঠিক হবে না। ঘটনাস্থল থেকে পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। এছাড়া ঘটনাস্থলে গুলির খোসাসহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী দুগ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে উভয় গ্রুপের ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সঙ্গে বান্দরবানে নতুন করে ঘাঁটি গড়ে তোলা জনসংহতি সমিতি সংস্কার (এমএন লারমা) এবং স্থানীয় সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টি (এমএলপি) আধিপাত্য বিস্তারের বিরোধ চলে আসছে।
এদের পাল্টাপাল্টি হামলায় গত এক বছরে বান্দরবানে আওয়ামী লীগ নেতাসহ প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.