হাটহাজারীতে চোর চক্রের ২ সদস্য আটক

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৬ , ০৫:৩২ পিএম

হাটহাজারীতে চোর চক্রের ২ সদস্য আটক ছবি: ইন্টারনেট

হাটহাজারীতে অটোরিক্সার ব্যাটারি চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। রবিবার (৫ জুলাই) হাটহাজারী মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো: জব্বারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বুড়িশ্চর ইউনিয়নের হাজিরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই ১৬টি ব্যাটারিসহ তাদের আটক করে।

আটককৃতরা হল দক্ষিণ মাদার্শা, মৌলভী ইসলামের বাড়ীর আহমদ হোসেনর পুত্র নুরুল আলম (৩২) এবং দক্ষিণ মাদার্শা বড়ুয়া পাড়ার শাহাব উদ্দিন এর পুত্র মো: শাহজাহান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই দিবাগত রাতে বুড়িশ্চর হাজিরঘাটাস্থ কুলসুম মার্কেটের তালা ভেঙ্গে ৪টি ভ্যানের ১৬টি ব্যাটারি চুরির ঘটনা ঘটার পর পুলিশ সুপার চট্টগ্রাম এবং অফিসার ইনচার্জ হাটহাজারী মডেল থানার দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে গতকাল তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ।