নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৬ , ০৫:২৭ পিএম
ছবি: ইন্টারনেট
রোগীর চিকিৎসা না করে ফেরত পাঠানোর বিষয়ে কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, তার সঙ্গে ছিলেন জামিউল হক ফয়সাল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এ ছাড়া আদালত আরও বেশকিছু বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো- চিকিৎসা না দিয়ে রোগী ফেরত দিলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণের পদ্ধতি চালু করতে নির্দেশ।
বেসরকারি হাসপাতালে আইসিইউর অস্বাভাবিক মূল্যের বিষয়ে অভিযোগ পেলে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছেন আদালত।
ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত রোগীদের করোনা থাকলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ।
আদালত পরবর্তী আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ঠিক করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.