কুড়িগ্রামে বন্যায় ৩ কোটি টাকার মাছের ক্ষতি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৬ , ০২:৩৭ পিএম

কুড়িগ্রামে বন্যায় ৩ কোটি টাকার মাছের ক্ষতি ছবি: ইন্টারনেট

কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে হলেও ব্যাপক ক্ষতি হয়েছে মৎস ও কৃষি খাতে।এ পর্যন্ত প্রায় ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

জেলা মৎস কর্মকর্তা কালিপদ রায় জানান, ব্যানায় জেলায় ১৩৭ হেক্টর আয়তনের ৮৫৪টি পুকুর বন্যায় পুরোপুরি নিমজ্জিত হয়েছে। ফলে ১৯০ টন মাছ ও ৩৮ লাখ ৫৪ হাজার টাকার পোনা ভেসে গেছে। প্রায় ২০ লাখ টাকার পুকুর পাড়ের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতি হয়েছে প্রায় ৩ কোটি টাকার। বন্যার ফলে জেলার নিবন্ধিত ১৮ হাজার মৎসজীবীর হ্যাচারি উৎপাদন ও বিপণন হুমকির মুখে পড়েছে।

তিনি আরও জানান, জেলার ২২২টি বিলের মধ্যে ২০টি বিলে মাছ অবমুক্ত করা হয়েছে।

এদিকে জেলায় বন্যার পানিতে এখন পর্যন্ত মারা গেছেন আটজন। নদী ভাঙনে বিলীন হয়েছে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া ৮৮ জনের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।