রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৬ , ০৯:২৪ এএম

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত ছবি: সিটিজেন নিউজ

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছে। রোববার (৫জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, ‘রাতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। তাদের থামতে বলা হলে তারা পালানোর চেষ্টা করে এবং ছিনতাইকারী ও গোয়েন্দা পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ছিনতাইকারী নিহত হয়। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি।’

ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।