নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৫ , ০৩:৪১ পিএম
ছবি: ইন্টারনেট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের সামনে এখন তিনটি চ্যালেঞ্জ। সরকারকে এখন এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রথমত, করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রটেকশন। দ্বিতীয়ত, দেশের বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা। তৃতীয়ত, আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো।
তিনি আরও বলেন, একথা সত্য যে ঈদুল ফিতরে মানুষের অবাধ চলাচল ভিড় ও সমাবেশে সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন ঈদুল আজহায় এ সমাগম ও ভিড় এড়াতে যেকোনো মূল্যে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন ঈদে সবাইকে সচেতন ও সাবধান হতে হবে, যাতে সংক্রমণ ছড়াতে না পারে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, এটা নিজেদের বেঁচে থাকার স্বার্থেই।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.