নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৫ , ০২:৩৫ পিএম
ছবি: ইন্টারনেট
বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ বিতরণ সংস্থার ২৯০ কর্মকর্তা-কর্মচারীর শাস্তির সুপারিশ করা হয়েছে। এছাড়া এখনও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পিডিবি ও পানি বিদ্যুতায়ন বোর্ড। রবিবার (০৫ জুলাই) সাংবাদিকদের এসব কথা জানান বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ।
এর আগে, বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিতরণ কোম্পানিগুলো। এ ঘটনায় চার প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে সম্পৃক্ত নির্বাহী প্রকৌশলীদের।
করোনায় সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল তৈরিদের জড়িতদের চিহ্নিত করতে ২৫ জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও বিতরণ কোম্পানিগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে সাতদিনের সময় বেঁধে দেয় সরকার।
শনিবার (০৪ জুলাই) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি-ডিপিডিসি’র একটি সূত্র নিশ্চিত করেছে যে, এ ঘটনায় ৪ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.