বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৫ , ১২:৪৩ পিএম

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি ছবি: ইন্টারনেট

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি কমে বিপৎসীমার ৪৩ সেন্টমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছ। রোববার (৫ জুলাই) দৌলতদিয়া পয়েন্টে পানি পরিমাপ করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড।

এর ফলে কয়েকদিন পদ্মা নদীর রাজবাড়ী অংশে পানি বৃদ্ধি অব্যাহত থাকার পর গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টের পানি কমলো। এছাড়া সদর উপজেলার মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার নিচে রয়েছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড ডাটা এন্ট্রি অপারেটর মো. ইউসুফ আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৩ সেন্টিমিটার পানি কমেছে। পানি কমার পরও আজ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।