আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৪ , ০৯:১৭ এএম
ছবি: ইন্টারনেট
পাকিস্তানে শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পাঞ্জাব প্রদেশের শেখুপুরার কাছে একটি রেল ক্রসিংয়ে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে ‘ডন’।
নিহতরা প্রধানত শিখ তীর্থযাত্রী। নানকানা সাহিব থেকে তারা বাড়ি ফিরছিলেন বলে এক রাষ্ট্রীয় বিবৃতিতে এ কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
টুইট বার্তায় পাঞ্জাব মুখ্যমন্ত্রী বলেছেন, বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। তারা নানকানা সাহিব থেকে পেসওয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ৭ জন পুরুষ ছিল। নিহত ১৯ জন শিখ ধর্মাবলম্বী ও অপরজন বাসচালক ছিলেন।
পাঞ্জাব পুলিশ বলেছে, প্রদেশের শেখুপুরার ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে করাচি-লাহোরগামী যাত্রীবাহী শাহ হুসেন এক্সপ্রেস নামের একটি ট্রেন শিখ তীর্থযাত্রীবাহী একটি বাসকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী বাসটি রেলওয়ে ক্রসিং পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.