লকডাউন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 হাটহাজারী প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৪ , ০৯:১০ এএম

লকডাউন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আগামী ১৪ দিনের জন্য লকডাউন করা হয়েছে। করোনা ভাইরাসের দ্রুত সংক্রমণের শঙ্কায় আজ  শনিবার (৪ জুলাই) থেকে শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত ক্যাম্পাসটি লকডাউন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক এস এম মনিরুল হাসান জানান, চবি ক্যাম্পাসে করোনা ভাইরাস দ্রুত সংক্রমণের ৪ জুলাই শনিবার হতে ১৭ই জুলাই শুক্রবার পর্যন্ত ১৪ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লকডাউন করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতজনসহ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিতরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই প্রশাসন বিশ্ববিদ্যালয় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরী প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরস্থ চারুকলা ইন্সটিটিউট অফিস হতে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবি’র সিন্ডিকেট সদস্যবৃন্দের সাথে জরুরী আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করের। এর আগে বৃহস্পতিবার বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের থাকার একটি কলোনী লকডাউন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।