অভি হত্যা মামলায় ৪জন গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৩ , ০৩:৪৭ পিএম

অভি হত্যা মামলায় ৪জন গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা অভি মীর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জু্লাই) ভোরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতার চারজন হলো- মো. ইরফান প্রকাশ বাবু (২৩), মো. শাহরিয়ার ফারদিন প্রকাশ তুহিন (১৯), মো. ইয়াছিন আরাফাত প্রকাশ টিটু (৩০) ও মো. ইব্রাহিম মুন্না (২৬)। এ

পুলিশের দাবি, এদের মধ্যে সংশ্লিষ্টতা পেয়ে ইব্রাহিম মুন্নাকে গ্রেফতার করা হয়। অন্য তিনজন এজাহারনামীয় আসামি। গ্রেফতার চারজন নিজেদের ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেন।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাস জানান, অভি মীর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এজাহারনামীয় আসামি ও একজন তদন্তে প্রাপ্ত। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। পাঁচদিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের আদালতে প্রেরণ করা হবে।

এর আগে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে মারা গেলেন অভি মীর । মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ জুন আগ্রাবাদের হাজীপাড়ায় মাদক ব্যবসায়ীরা অভিকে ছুরি মারে বলে অভিযোগ তার পরিবারের সদস্যদের।এ ঘটনায় গত ১৮ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানায় হত্যার উদ্দেশে মারধরের একটি মামলা দায়ের করেন অভি।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে প্রাণ গেল অভির