নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৩ , ০২:৪৩ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৬৮ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬০৬ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.