চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়ালো

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০৩ , ০২:১৬ পিএম

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়ালো ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এ নিয়ে চট্টগ্রামের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১২৩ জনে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৩টি নমুনা পরীক্ষা করে নতুন আক্রান্ত পাওয়া গেছে ২৭১ জন। এদের মধ্যে চট্টগ্রামের নগর এলাকার ১৮৭ জন এবং উপজেলায় ৮৪ জন রোগী নতুন করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামের করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১২৩ জনে। এছাড়া একদিনে চট্টগ্রামে নতুন করে করোনায় মারা গেছে ছয়জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন।