ইতালিতে ফিরে গেলেন আরও ২৭৬ বাংলাদেশী

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০২ , ০৫:৩১ পিএম

ইতালিতে ফিরে গেলেন আরও ২৭৬ বাংলাদেশী ছবি: ইন্টারনেট

বাংলাদেশ থেকে ইতালি ফিরে গেলেন আরো ২৭৬ প্রবাসী বাংলাদেশি।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। 

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ কথা জানান।

বাংলাদেশ বিমানের তথ্য অনুযায়ী, জুন মাসে বিমানের তিনটি চার্টার্ড ফ্লাইট ইতালির রোমপ্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে ২৩ জুন ২৬৯ জন, ১৭ জুন ২৫৯ জন ও ২৭ জুন ২৮১ ইতালি প্রবাসী বিমানের ফ্লাইটে রোমে ফিরে গেছেন।

এ নিয়ে এ পর্যন্ত বিমানের চার্টার্ড ফ্লাইটে মোট ১ হাজার ৮৫ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন।