আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি আশঙ্কা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০২ , ১২:২২ পিএম

আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি আশঙ্কা ছবি: সিটিজেন নিউজ

দেশের বিভিন্নস্থানে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এরমধ্যে টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীর নিম্নাঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জামালপুর ও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানান, নদীগুলোর ১০১টি পর্যবেক্ষণ পয়েন্টের মধ্যে ৫৩টিতে বেড়েছে পানি। কমেছে ৪৭টি পয়েন্টে, স্থিতিশীল রয়েছে একটি পয়েন্টে। বিপত্সীমার ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে ১৪টি পয়েন্টে। ব্রহ্মপুত্র-যমুনার পানি স্থিতিশীল থাকলেও গঙ্গা-পদ্মার পানি বেড়েছে। মেঘনা অববাহিকায় পানি কমছে।