‘প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০১ , ০২:২৯ পিএম

‘প্রয়োজনে পশুর হাটের সংখ্যা কমিয়ে আনতে হবে’ ছবি: ইন্টারনেট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুরহাট সংক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার আশংকা রয়েছে। তাই এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে কার্যকর গাইডলাইন তৈরি করা হচ্ছে। প্রয়োজনে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনতে হবে। তিনি আজ বুধবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব পরামর্শ দেন।

ওবায়দুল কাদের বলেন, যত্রতত্র পশুরহাটের অনুমতি দেয়া যাবে না, কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করলে কোরবানীর পশুরহাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আগেই করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মহাসড়ক ও এর আশেপাশে পশুরহাটের অনুমতি দেয়া যাবে না।