প্রধানমন্ত্রীর নির্দেশে
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০১ , ১১:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
করোনাভাইরাস প্রতিরোধ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বন্যাকবলিত জেলায় নজরদারি বাড়ানো হয়েছে। সেখানে সর্বত্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এসব এলাকার মানুষকে সেবা দেবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করব।’
বন্যাকবলিত এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা, খাদ্য সহায়তা প্রদানে প্রাপ্তি নিশ্চিত করতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বন্যায় লণ্ডভণ্ড দেশের উত্তরাঞ্চলের ৯টি জেলা। এর মধ্যে জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সিরাজগঞ্জে পানি বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়ছে মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.