নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০১ , ১০:২৬ এএম
চট্টগ্রামের পটিয়ায় দুই মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। হত্যার পর বাবা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। আজ বুধবার ভোররাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের ভাণ্ডারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মোখেন্দু বড়ুয়ার মেয়ে টুকু বড়ুয়া (১৪) ও ছোট বোন নিশু বড়ুয়া (১১)। টুকু অষ্টম ও নিশু পঞ্চম শ্রেণিতে পড়ত।
এ বিষয়ে কাশিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউসূফ সাংবাদিকদের জানান, 'মোখেন্দু বড়ুয়া ঢাকায় চাকরি করেন। পাঁচ বছর আগে তার স্ত্রী মারা যান। দুই মেয়ে নানার বাড়িতেই থাকত। করোনা পরিস্থিতির কারণে লকডাউন হওয়ায় দুই মাস আগে তিনি গ্রামে এসে শ্বশুরবাড়িতে ওঠেন। গতকাল রাতের কোনো একসময় তিনি দুই মেয়েকে হত্যা করে নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জেনেছি। ভোরে আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ লাশ উদ্ধার করেছে।'
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, 'আমি ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করি। অজ্ঞান অবস্থায় মোখেন্দুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।'
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.