টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০১ , ১০:২৬ এএম

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ ৩জন আটক ছবি: ইন্টারনেট

কক্সবাজারের টেকনাফ থানাধীন এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ ৩জনকে আটক করে। বুধবার (১জুলাই) রাত ১টার দিকে উপজেলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল।

আটককৃতরা হলো- ফরিদ আলম (২৭), মো. জুবায়ের (১৯) ও মো. জাফর আলম (৩৪) ।

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী সিটিজেন নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বুধবার রাত ১টার দিকে উপজেলার জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২কোটি ৫০লাখ টাকা। আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।