নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০১ , ১০:০১ এএম
ছবি: ইন্টারনেট
সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া 'মনিং বার্ড' লঞ্চটি উদ্ধারে ঘটনার দিন সোমবার (২৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ থেকে ছুটে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। কিন্তু পোস্তগোলার বুড়িগঙ্গা সেতুর নিচ দিয়ে আসার সময় জাহাজটি এভাবে সজোরে ধাক্কা দেয় সেতুতে। এতে সেতুর মাঝামাঝি জায়গায় গার্ডারের অংশ ফাটল দেখা দেয়।
এঘটনার পর শুরু হয় সেতুর মেরামত কাজ। মঙ্গলবার (৩০ জুন) রাতে অবশেষে খুলে দেয়া হলো সেতু। গার্ডারের অংশ স্টিলের জাল দিয়ে ঘিরে আপাতত যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। এরপর শুরু হয় যানবাহন চলাচল।
প্রসঙ্গত, সোমবার সকাল সাড়ে ৯টায় বুড়িগঙ্গার শ্যামবাজার উল্টিগঞ্জ পয়েন্টে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের এমবি মর্নিং বার্ড লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল পর্যন্ত ৮জন নারী, ৩ জন শিশুসহ ৩৪ জন যাত্রীর লাশ উদ্ধার করা হল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.