নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০২:৫৩ পিএম
ছবি: ইন্টারনেট
নভেল করোনাভাইরাসের কারণে আটকে পড়া ১৪০ জন বাংলাদেশি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে তারা আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় সকাল ১১টা ৪২ মিনিটে ঢাকায় অবতরণ করেন।
বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইনস বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে। আবুধাবি থেকে প্রত্যেক যাত্রী করোনা ভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন।
কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে আটকে ছিলেন বহু বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ থাকায় তারা কোনোভাবেই দেশে ফিরে আসতে পারছিলেন না । এ অবস্থায় বাংলাদেশ ও ইউএই সরকারের সহযোগিতায় আবুধাবি থেকে আজ মঙ্গলবার আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.