২৬ ঘণ্টা পর অবশেষে
নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০২:৪৭ পিএম
ছবি: ইন্টারনেট
সদরঘাট কাঠপট্টি ঘাটে ডুবে যাওয়া মর্নিং বার্ড লঞ্চটিকে আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে এয়ার লিফ্টিং ব্যাগ দিয় ভাসিয়ে তোলা হয়। এর আগে সোমবার সকাল ৯টার দিকে লঞ্চটি ডুবে যায়। এখন পর্যন্ত ৩২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া লঞ্চটি ডুবে যাওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১০টার দিকে একজনকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করতে নারায়ণগঞ্জ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ যাচ্ছিল। এ সময় উদ্ধারকারী জাহাজের ধাক্কায় বুড়িগঙ্গা সেতুতে ফাটল তৈরি হয় বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।এর কারণে পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) এ সোমবার সন্ধ্যা থেকে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত সোমবার সকাল ৯টায় মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এছাড়া, মৃত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা ও তাৎক্ষণিক ভাবে দাফন করা জন্য ১০ হাজার টাকা দেয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এদিকে মঙ্গলবার ভোর রাতে সাত জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.