নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-৩০ , ০২:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬৪ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪৭ জন। দেশে করোনাভাইরাসের শুরু থেকে মৃত্যুতে অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে গত ২৪ ঘন্টায়। মঙ্গলবার (৩০ জুন) প্রতিবেদন অনযায়ী ২৪ ঘন্টায় ৬৪ জনের প্রাণ গেল করোনা ভাইরাসে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৬৮৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৪ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬৭০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.